শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
হোয়াইট হাউস এখন করোনাপুরী

হোয়াইট হাউস এখন করোনাপুরী

চুলকাঠি ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার ফলে গোটা হোয়াইট হাউস এখন করোনাপুরীতে পরিণত হয়েছে। একের পর এক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হচ্ছেন।ওভাল অফিসের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি ও পেন্টাগনের অন্য শীর্ষ জেনারেলরা কোয়ারেন্টাইনে গেছেন।করোনা পজিটিভ আসা কোস্টগার্ড অ্যাডাম চার্লস রে’র সংস্পর্শে এসেছিলেন তারা। হোয়াইট হাউসে যাওয়ার পর রিপাবলিকান দলের তিনজন সিনেটরের করোনা পজিটিভ এসেছে।

আগেই আক্রান্ত হয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি ও ট্রাম্পের পরামর্শক হোপ হাইক। ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কনলি বেরেটের নাম ঘোষণা করার ইভেন্টে উপস্থিত ছিলেন- তাদের মধ্যে অ্যামিসহ অনেকেরই পজিটিভ এসেছে। ওই ইভেন্টে শতাধিক লোক উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্টে বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করা দু’জন পরামর্শক করোনা সংক্রমিত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও দু’জন অধীন কর্মীর এ সপ্তাহেই করোনা পজিটিভ এসেছে। ট্রাম্পের সহকারী ও সার্বক্ষণিক তার সঙ্গে নিয়োজিত এক সেনাসদস্যেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে।

হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘গোল্ড স্টার’ মিলিটারি পরিবারগুলোর জন্য রিসিপশনের আয়োজন করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন, তারা মাস্ক পরা ও শারীরিক দূরত্বের ধার ধারেননি।

ইভেন্টে অংশ নেওয়া মার্ক মিলি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সাইবার কমান্ড দলের প্রধানের করোনা নেগেটিভ এলেও পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তারা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ এলেও ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ইভানকা বলেছেন, ‘এখন থেকে তিনি ঘরে থেকেই অফিস করবেন’।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers