সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের ডাকবাংলো মোড় ও সিংগাতী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষথেকে অভিযান

ফকিরহাটের ডাকবাংলো মোড় ও সিংগাতী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষথেকে অভিযান

আলমগীর হোসেন, (নিজস্বপ্রতিবেদ) :  ফকিরহাটের ডাক বাংলো মোড় বাজার ও সিংগাতী বাজারে ১৪ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষথেকে অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাক বাংলো মোড় বাজার ও সিংগাতী বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৫টি প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, ফকিরহাট এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers