সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মোংলা মহাসড়কে বাসে ট্রাকের ধাক্কা: গুরুতর আহত ৪

খুলনা-মোংলা মহাসড়কে বাসে ট্রাকের ধাক্কা: গুরুতর আহত ৪

রামপাল সংবাদদাতা  : বাগেরহাটের রামপালে ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে ৷ সোমবার সকাল ১১ টায় খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে ৷ আহতদের মধ্যে এক নারীকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে ৷

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, মোংলাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -১৮-৫৮৮৫) অপরদিক থেকে আসা খুলনাগামী চলন্ত যাত্রীবাহী বাস ( পিরোজপুর জ- ০৫-০০১৩) মাঝ বরাবর সাজোরে ধাক্কা মারে ৷ এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ৷ এ সময় বাসে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয় ৷ আহতরা হলো , ভেকটমারী গ্রামের রবীন্দ্রনাথ মন্ডল এর পুত্র বিষ্ণুপদ মন্ডল (৩৮) , গাববুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ শেখ এর পুত্র ইসরাফিল

(৩৫),মোড়লগন্জ উপজেলার সোহাগ হালদার এর স্ত্রী মিম (২৭) মোংলার নুরুল ইসলাম এর পুত্র নুসরাত (২৫) ৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরন করেছে ৷ স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ ও রামপাল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি ৷

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers