শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সিলেট রেড জোনে, ২৮৫ মামলা দুই দিনে

সিলেট রেড জোনে, ২৮৫ মামলা দুই দিনে

দর্পণ ডেক্স : করোনাভাইরাসের প্রকোপের দিক দিয়ে সিলেট রেড জোনে আছে।অথচ সাধারণ মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানায় গত দুইদিনে ২৮৫ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে দেড় লক্ষাধিক টাকা।

জানাযায়, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বুধবার ১৬টি মামলা ও ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া এর আগের দিন মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের ২১টি টিম অভিযান চাচলিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ২৬৯ টি মামলা দায়েরের পাশাপাশি ১ লাখ ২০ হাজার ৫০ টাকা জরিমানা করে।

বুধবার নগরীর বন্দরবাজার, মধুবন মার্কেট, লালদীঘিরপাড়, হকার্স মার্কেট এলাকায় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পথচারীরা মাস্ক-গ্লাভ্স না পরায় ও দোকান কর্মচারী সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ক্রেতা ও দোকান মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও মহানগরীর অভিযানগুলোতে অংশগ্রহণ করেন।এসময় মেয়র অন্তত একটি সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। এই অনুরোধ অবজ্ঞা করলে স্বাস্থ্যবিধি আইনে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ দিকে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মুস্তাফিজুর রহমান বলেন, মাস্ক না পরা, গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহনসহ করোনা সংশ্লিষ্ট নির্দেশনা অমান্য করাসহ বিভিন্ন বিষয়ে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers