শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বাগেরহাটে শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

মোল্লা আব্দুর রব : বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ বছর বয়সী শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুর পরিবার।রবিবার (০৬ সেপ্টেম্বর) শিশুটির ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আসামী করে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারী ইউপি সদস্য মোঃ মোহসিন খান।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,একটি শিশুকে নির্যাতনের ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা হয়েছে।আসামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।যতদ্রæত সম্ভব আটক করে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ,শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মোঃ মোহসিন খান।পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার।রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে।সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers