শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শ্রীমঙ্গলে জোড়া খুনের প্রধান আসামী আজগর গ্রেফতার

শ্রীমঙ্গলে জোড়া খুনের প্রধান আসামী আজগর গ্রেফতার

 

দর্পণ ডেস্কঃ ৭ জুন ২০২০ রোববার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের আলোচিত ঘটনার প্রধান আসামী আজগর আলীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রোববার (৭জুন) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার  পূর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামানের সহযোগীতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামী আজগর আলী ১৬৪ ধারায় খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তিতে সে বলে পূর্ব আক্রোশের জেড়ে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে চোলায় ফুক দিয়ে আগুন জালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers