শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কুকুরকে বানানো হয়েছে বাঘ, দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিলে পুরস্কার

কুকুরকে বানানো হয়েছে বাঘ, দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিলে পুরস্কার

শহরের রাস্তায় রয়েল বেঙ্গল টাইগার! দূর থেকে দেখলে বা হঠাৎ চোখে পড়লে যে কেউ ভয় উঠবেন। পরক্ষণেই ভুল ভাঙবে এর লম্বা মুখ দেখে। মজার ছলে কুকুরকে এমন বাঘের রূপ দিয়েছেন মালয়েশিয়ায় কোনো এক ব্যক্তি।

দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বাঘবেশী কুকুরের ছবি। বিষয়টি নিয়ে দিনভরই হইচইয়ে মেতেছেন সে দেশের নেটিজেনরা। অনেকে শেয়ার দিয়েছেন কুকুরের ছবিগুলো।

সেই বাঘবেশী কুকুরের ছবি শেয়ার করেছে মালয়েশিয়ার একটি পশুপ্রেমী সংস্থাও। তবে হাস্যরসে মাততে নয়, নিজেদের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে তারা এমন কাজের জন্য দায়ী ব্যক্তির শাস্তি চাইছেন।

সংস্থাটির ফেসবুক পেজে লেখা হয়েছে, মজার ছলে এই কাণ্ড করা অনুচিত। এই রঙের কারণে কুকুরটির চামড়ায় গুরুতর ক্ষতি হতে পারে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। যোগাযোগের জন্য ওয়াটসআপে হটলাইনও খুলেছে সংস্থাটি।

এদিকে নিরীহ কুকুরের ওপর এই ধরনের আচরণ দেখে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছে। তারাও অভিযুক্তকে গ্রেফতারের পর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers