সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কঠোর হচ্ছে ফেসবুক, যা আছে নতুন নীতিমালায়

কঠোর হচ্ছে ফেসবুক, যা আছে নতুন নীতিমালায়

চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় (Terms of Service) কিছু পরিবর্তন আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে এমন কনটেন্ট সরিয়ে দেবে কিংবা তাতে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হবে। ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এ বিষয়ে এখন থেকেই নোটিফিকেশন পাচ্ছেন।

সেই নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেওয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক।
মূলত বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers