শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের ব্যবসা বেচতে ইতোমধ্যেই আলোচনা চালাচ্ছে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই অঞ্চলের টিকটক ব্যবসার বাজার মূল্য হতে পারে আড়াই থেকে তিন হাজার কোটি মার্কিন ডলার।

জাতীয় নিরাপত্তায় হুমকির কথা বলে টিকটকের মার্কিন ব্যবসা বেচতে বাইটড্যান্সকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন গ্রাহকের অনেক ব্যক্তিগত ডেটা প্রতিষ্ঠানের দখলে থাকায় এই শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বিবৃতিতে ওয়ালমার্ট বলছে, “আমরা আত্মবিশ্বাসী যে, ওয়ালমার্ট এবং মাইক্রোসফটের অংশীদারিত্ব মার্কিন টিকটক গ্রাহকের প্রত্যাশা মেটানোর পাশাপাশি মার্কিন নীতিনির্ধারকদের শঙ্কার বিষয়টিতেও স্বস্তি আনবে।”

খুচরা বিক্রি খাতে ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইতোমধ্যেই পাঁচ বছরের চুক্তি রয়েছে ওয়ালমার্ট ও মাইক্রোসফটের।

ওয়ালমার্ট আরও বলছে, অন্যান্য বাজারে ই-কমার্স এবং বিজ্ঞাপন যোগ করেছে টিকটক “যা স্পষ্টভাবেই ওই বাজারগুলোর কনটেন্ট প্রস্তুতকারক এবং গ্রাহকদেরকে লাভবান করছে।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers