শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয় কমলা হ্যারিস, এর চেয়ে ভালো ইভাঙ্কা: ট্রাম্প

প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয় কমলা হ্যারিস, এর চেয়ে ভালো ইভাঙ্কা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আজ শনিবার (২৯ আগস্ট) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের ক্যাম্পেইন র‍্যালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট হলে তিনি সমর্থন দেবেন, তবে তার মেয়ে এবং হোয়াইট হাউসের ঊর্ধ্বতন উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এ পদের জন্য ভালো প্রার্থী হবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। শুক্রবার (২৮ আগস্ট) রিপাবলিকান ক্যাম্পেইন র‍্যালিতে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হওয়ার ‘যোগ্য নয়’।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয়-জামাইকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিস।র‍্যালিতে ট্রাম্প আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্টও দেখতে চাই, কিন্তু তিনি (হ্যারিস) যেভাবে ওই পদে যেতে চাচ্ছেন সেভাবে কোনো নারীকে প্রেসিডেন্ট হতে দেখতে চাই না আমি, এবং তিনি যোগ্য নন। ’

এসময় ট্রাম্পের অনেক সমর্থক তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নাম ধরে চিৎকার করে ওঠেন। তখন সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তারা সবাই বলছে, আমরা ইভাঙ্কাকে চাই। আমি তাদের দোষ দেই না। ’

প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে অনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম র‍্যালি ছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers