সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মংলা মহাসড়ক থেকে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই

খুলনা-মংলা মহাসড়ক থেকে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই

চুলকাঠি অফিস  : খুলনা-মংলা মহাসড়ক থেকে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই করেছে ছিনতাইকারী চক্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে। ভুক্তভোগী রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের ইজিবাইক চালক মুজিবর শেখ জানায়, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫ টার সময় ফয়লা থেকে দুইজন যাত্রী ইজিবাইকে কাটাখালীর উদ্দেশ্যে সোনাতুনিয়া পর্যন্তই জিবাইকের সাথে চুক্তিবদ্ধ হয়। সোনাতুনিয়া মাদ্রাসা ষ্ট্যান্ডে পৌছালে দুইজন লোক ১৫ টি ডাব কিনে তার ইজিবাইকে তোলে। ইজিবাইক চালক সোনাতুনিয়া ষ্ট্যান্ডে পৌছালে চক্রটি তাকে বলে ভট্ট ব্রিজের কাছে তাদের মাইক্রো এসেছে। ওই পর্যন্ত তাদের পৌছে দেবার কথা বলে। ব্রিজ সন্নিকটে মাইক্রোর কাছে গিয়ে ডাব তুলতে থাকা অবস্থায় ইজিবাইকের যাত্রী দুইজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোর ভিতর ফেলে দেয় এবং মাইক্রোর দরজা বন্ধ করে তাকে মোল্লাহাট নিয়ে ছেড়ে দেয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ও নগত ৯৭০ টাকা ছিনিয়ে নেয়। এ দিকে যাত্রী সেজে ছিনতাই চক্রের দুই সদস্য তার ইজিবাইকটি নিয়ে চলে যায়। ইজিবাইক চালক  মুজিবর আরও জানায়, হাইএক্স মাইক্রোটি সাদা রংয়ের ছিল। এ রিপোর্ট লেখার সময়ে চুলকাঠি পুলিশ তদন্তকেন্দের এএস আই জসীমকে ঘটনার তদন্ত করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers