শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘লরা’, নিহত অন্তত ৬

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘লরা’, নিহত অন্তত ৬

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন লরা। প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লুইজিয়ানায় ‘লরা’ আঘাত হানার সময় বাতাসের সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় লরার দাপটে বিস্তীর্ণ এলাকায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া একটি শিল্পকেন্দ্রে রাসায়নিক পদার্থে আগুন লেগে যায়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থলভাগে আঘাত হানার পর হারিকেন লরা এখন ঝড়ে পরিণত হয়েছে।

হারিকেন লরার তাণ্ডবের যা পূর্বাভাস ছিল, তার চেয়ে অনেক কম ক্ষয়ক্ষতি হলেও যা ক্ষতি হয়েছে, তা-ই মারাত্মক বলে গণ্য করা হচ্ছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করতে কয়েক দিন সময় লাগবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে লরা আঘাত হানার পর লুইজিয়ানা, টেক্সাস ও আরকানসাস অঙ্গরাজ্যের কমপক্ষে আট লাখ ৬৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পর্যন্ত লুইজিয়ানায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটাই।

ঘণ্টাপ্রতি গতির হিসাবে হারিকেন লরা পেরিয়ে গেছে হারিকেন ক্যাটরিনাকেও। ২০০৫ সালে আছড়ে পড়া ক্যাটরিনার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ মাইল।

লুইজিয়ানার গভর্নর জানিয়েছেন, হারিকেনের তাণ্ডবে নিহত ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে গাছের নিচে চাপা পড়ে। নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরী রয়েছে বলে জানান গভর্নর। নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়। আর নিজ বাড়িতে জেনারেটর বিস্ফোরণ থেকে নিসৃত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আরো একজনের মৃত্যু হয়েছে।

লরা আঘাত হানার পূর্বাভাস পেয়েই প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল লুইজিয়ানা প্রশাসন। টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের সরকার সামাজিক দূরত্ব রেখে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়। এর ফলে মৃত্যু অনেক কমানো গেছে বলছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers