শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অনলাইন মিটিং সেবার বিল ভার্চ্যুয়াল কার্ডে

অনলাইন মিটিং সেবার বিল ভার্চ্যুয়াল কার্ডে

অনলাইনে প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য, আলোচনা, সভা-সেমিনার সেবা দানকারী প্লাটফর্মগুলোর বিল পরিশোধের জন্য ভার্চ্যুয়াল বা এককালীন কার্ড চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইনে করা হচ্ছে। এসব কার্যক্রমে ব্যবহৃত জুম, গুগল মিট, স্কাইপ ও সিসকো ওয়েবেক্সের মতো প্লাটফর্মের সেবার বিল বাংলাদেশ থেকে পরিশোধের সহজ কোনো ব্যবস্থা নেই। এখন থেকে ব্যাংকগুলো যথাযথ কর পরিশোধ করে এসব সেবার বিল পরিশোধ করতে পারবে এবং প্রয়োজন হলে আলাদা কার্ডও ইস্যু করতে পারবে।
এছাড়া বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন ক্লাস চলার বিষয়টি নিশ্চিত করে দুই সেমিস্টার ফি’র টাকাও ব্যাংকগুলো ছাড় করতে পারবে।
করোনা ভাইরাসের কারণে চালু হওয়া অনলাইন মিটিং, ক্লাস ও অন্যান্য ব্যবসা বাণিজ্যের কার্যক্রম পরিচালনার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিল দেওয়ার ব্যবস্থা আরও সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers