শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে ৪৫ দিন সময় বাড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে ৪৫ দিন সময় বাড়লেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ৪৫ দিন থেকে সময় বাড়িয়ে ৯০ দিন নির্ধারণ করে দিয়েছেন তিনি।

আদেশে ট্রাম্প লিখেছেন, ‘এমন অনেক প্রমাণ আছে, যা আমাকে বিশ্বাস করিয়েছে বাইটড্যান্স আমাদের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার মতো কাজ করতে পারে।’

আগের আদেশ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল টিকটকের হাতে। এখন বাইটড্যান্স সময় পাচ্ছে ১২ নভেম্বর পর্যন্ত।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মেনুশেন এক বিবৃতিতে বলেছেন, ‌‘নির্বাহী আদেশটি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা চলমান রাখতে প্রয়োজনীয় সব সম্পদ ও সম্পত্তির স্বার্থ ও অধিকার বিক্রি করে দিতে বলছে। এমনকি টিকটক বা মিউজিক্যাল ডটএলওয়াই কর্তৃক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সংগৃহীত ডেটাও।’

ট্রাম্প প্রশাসন টিকটকসহ চীনা মালিকানাধীন অন্য কোম্পনিগুলোর বিরুদ্ধে, চীনা সরকারের কাছে তথ্য পাচারের অভিযোগ তুলেছে, যদিও বেইজিং ও টিকটক এ অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে মাইক্রোসফটের টিকটক কেনা বাবাদ প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে ফোনালাপে একটা বড় অঙ্ক দাবি করেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers