শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক আটক

বাগেরহাটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক আটক

বাগেরহাট অফিস : বাগেরহাটর মোরেলগঞ্জ নামাজ পড়তে যাওয়ার সময় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় মূল ঘাতক হাসিব সরদার (২২) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কচুয়া উপেজলা সদরের থানা এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ হাসিবকে আটক করে। এর আগে বুধবার মারগিবের নামাজ পড়তে মসজিদে ওঠার সময় সুপারি ব্যবসায়ী মফিজুল ইসলাম সরদারকে হত্যা করে পালিয়ে যায় হাসিব ও তার সহযোগিরা। আটক হাসিব সরদার বাগেরহাটর মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে। মোরলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় হত্যা কান্ডের খবর শুনে আমরা ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্ররণ করি। স্থানীয় ও নিহতের স্বজনদের সাথে কথা বলে হত্যাকারী সম্পর্ক নিশ্চিত হই। হাসিবকে আটকের জন্য রাতেই মোরলগঞ্জ থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায় দুপুরে কচুয়া উপজেলা সদরের থানা এলাকা থেকে আমরা হাসিবকে আটক করতে সক্ষম হই। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা জানার চেষ্টা করছি। হত্যার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের আমরা গ্রফতার করবই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers