শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মধ্যরাতে স্বাভাবিক গতিতে ফিরল ইন্টারনেট

মধ্যরাতে স্বাভাবিক গতিতে ফিরল ইন্টারনেট

চুলকাঠি অফিস : প্রায় ১২ ঘণ্টা পর বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন মেরামত শেষে মধ্যরাতে ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরেছে। রবিবার মধ্যরাতের পর ইন্টারনেটে স্বাভাবিক গতি পাওয়া যায়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ‘রাত ১২টার পর মেরামত শেষে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরেছে। ’এর আগে পটুয়াখালী জেলার কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলস (এসএমডব্লিউই-৫) ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়।

দুপুরে প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের লাইনে এমন সমস্যা হয়েছে বলে জানান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান। তবে দিনের প্রথম ভাগ থেকে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়ে গোটা দেশের মানুষ। মশিউর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন বালু তুলতে খনন করায় পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এ সমস্যা হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করে বিএসসিসিএল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers