শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত

বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত

বাগেরহাট অফিস  : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) খুলনা মডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্ট তাদের করোনা পজেটিভ এসেছে। ফকিরহাট উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন,খুলনা মডিকেল কলেজের পিসিআর ল্যাব রিপোর্ট উপজেলা পরিষদ স্বপন দাশ করোনা পজেটিভ এসেছেন। এই নিয়ে ফকিরহাট মোট ১৬৭ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ১৩০ জন সুস্থ হয়েছেন।১০জন মারা গছেন। তিনি আরও বলেন,করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে চেয়ারম্যান স্বপন দাশ অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকেছেন। ফকিরহাট উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে ফল ও পুষ্টিকর খাবার নিয়ে গেছেন। ফকিরহাটর মানুষের করোনা পরীক্ষার খরচ উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যয়ের ব্যবস্থাও করেছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহিনুজ্জামান করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) হিসেবে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্যবিধি নিশ্চিত করতে জেলায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিয়েছেন। স্বাস্য বিধি নিশ্চিত, মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তার চেষ্টা ছিল গুরুত্বপূর্ণ। বাগেরহাটের সিভিল সার্জন ডা.এম হুমায়ুন কবির বলেন, রবিবার (৯ আগস্ট) পর্যন্ত বাগেরহাট গত ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান রয়েছেন।এই নিয়ে বাগেরহাট ৭১৮ জনের করোনা শনাক্ত হল। এর মধ্যে ৫৫০ জন সুস্থ্য হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের। সংখ্যার হিসেবে বাগেরহাট করোনা শনাক্তের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers