শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শরণখোলায় স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করায় সৃষ্ট সংঘর্ষে আহত প্রথম স্বামী শাহ আলম বিশ্বাসের মৃত্যু

শরণখোলায় স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করায় সৃষ্ট সংঘর্ষে আহত প্রথম স্বামী শাহ আলম বিশ্বাসের মৃত্যু

বাগেরহাট অফিস
শরণখোলা উপজেলার কদতলা গ্রামে স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত প্রথম স্বামী শাহ আলম বিশ্বাস (৪৫) মারা গেছেন। শনিবার রাতে ৯:৪৫ মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুঘটে।
এলাকাবাসী জানায়, গত ২০ বছর আগে পশ্চিম কদমতলা গ্রামের রহমান বিশ্বাসের পুত্র শাহ আলম বিশ্বাসের সাথে পশ্চিম খাদা গ্রামের মানিক হাওলাদারের কন্যা নুপুর বেগমের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্প্রতি নুপুর বেগম শাহআলম কে ত্যাগ করে প্রতিবেশী মজিদ হাওলাদারের পুত্র রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ের মুদি ব্যবসায়ী তিন সন্তানের জনক রহমান হাওলাদারকে বিয়ে করেন। এতে পূর্বের স্বামী শাহ আলম বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ২২ জুলাই রাতে রহমান হাওলাদারকে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে রহমান হাওলাদারের আত্মীয় স্বজন ঘটনাস্থল ঘিরে ফেলে শাহ আলম বিশ্বাসের উপর হামলা চালায়। এতে সেও গুরুত্বর আহত হয়। প্রতিবেশীরা তাদের প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্য ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাহ আলাম বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ১ আগষ্ট রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে তার মৃত্যু ঘটে বলে তার সাথে থাকা ছোট ভাই ফারুক বিশ্বাস জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, পরস্পারিক হামলার ঘটনায় রহমান হাওলাদারের প্রথম স্ত্রী বাদী হয়ে ইতি মধ্যে একটি মামলা দায়ের করেছেন। তবে শাহ আলম বিশ্বাসের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

মোল্লা আব্দুর রব
বাগেরহাট

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers