শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের ফকিরহাটে মেয়ে হত্যার বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

বাগেরহাটের ফকিরহাটে মেয়ে হত্যার বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

 সিহাব উদ্দিন রুবেল : বাগেরহাটের ফকিরহাটে মেয়ে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিতা। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় কান্না জড়িত কন্ঠে মেয়ের পিতা রশিদ মোড়ল লিখিত বক্তব্যে সাংবাদিকদের সামনে বলেন, ফকিরহাটের লখপুর ইউনিয়ন এর জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের মৃত, ছালাম ফরাজির পুত্র আজাদ ফরাজি ও তার পরিবারের লোক আমার মেয়েকে হত্যা করেছে। হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার বিভিন্ন রকম পায়তারা করছে তারা। বুধবার (১৫ জুলাই) আনুমানিক বিকাল ৩ টার দিকে আমার মেয়ের মৃত্যুর খবর শুনতে পায়।আর এলাকাবাসী থানায় ফোন দিলে পুলিশ আসে।কিন্তু আমার মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় পায়নি মেয়ের লাশ তরিঘরি করে মাটিতে শুইয়ে রাখে। আর ফাঁসি দিলে যে দাগ হবার কথা তাও নেই।আমার মেয়ের জামাই আজাদ ফরাজী প্রতিনিয়ত টাকা দাবী করতো। যার জন্য আমার মেয়েকে অত্যাচার করতো। আমার মেয়ে আত্মহত্যা করেনি।আমার মেয়েকে খুন করা হয়েছে। এই আজাদ ফরাজী ও তার পরিবার আমার মেয়ের গর্ভের সন্তানকেও নষ্ট করেছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠিন সাজা দাবী করছি। এ ব্যাপারে ফকিরহাট থানার ও সি (তদন্ত) নাজমুল হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers