শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের চুলকাঠি থেকে অপহরন মামলার ভিকটিম উদ্ধার

বাগেরহাটের চুলকাঠি থেকে অপহরন মামলার ভিকটিম উদ্ধার

 ভ্রাম্যমান প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি থেকে অপহরন মামলার ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, হাকিমপুর থেকে সম্প্রতি অপহরন হওয়া কিশোরী (১৪) কে ১১/০৭/২০২০ তারিখে সকালে চুলকাঠি বাজার এলাকা থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের একটি গ্রামের এতিম কিশোরী (১৪) পাশ্ববর্তী বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর ঢালচাকা বাজারে আসতেছি পথিমধ্য হাকিমপুর গ্রামের বারিক পাটোয়ারীর বাড়ির কাছাকাছি আসলে একই উপজেলার সদুল্ল্যপুর গ্রামের সিরাজুল ইসলাম শেখের বকাটে পুত্র মিরাজুর ইসলাম হৃদয়(২৩) উক্ত কিশোরীকে অপহরন করেন।এঘটনায় অপহরিতার মাতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় হৃদয় সহ মোট দুই জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন যাহার নং ২৭ তারিখ ২৭/০৬/২০ ইং।এ ব্যাপারে জানতে চাওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) রিয়াজুল ইসলাম জানান, ভিকটিম কে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করানোর পর তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাট মডেল থানার ইনচার্জ মোঃ মাহতাব উদ্দিন জানান, মামলার ভিকটিমকে উদ্ধার করা গেলেও আসামীদের আটক করা যায়নি। আসামীদের আটকের জন্য পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers