সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল

লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক ॥
রামপালের কৃতি সন্তান, যুক্তরাজ্যে বার–এট–ল অধ্যয়নরত সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম দীর্ঘদিন পর নিজ জন্মভূমিতে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল প্রায় ৪টায় রামপালে পৌঁছালে দলীয় নেতা–কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে তিনি ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে ব্যারিস্টারি (বার–এট–ল) সম্পন্ন করার লক্ষ্যে তিনি লন্ডনে পাড়ি জমান। সে সময় তিনি রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে আবারও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। রবিউল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসনে ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের বিজয় নিশ্চিত করতে তিনি মাঠে কাজ করবেন। দেশে ফিরেই তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণা শুরু করেছেন। তার আগমন উপলক্ষে সহস্রাধিক মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। ফকিরহাটের কাটাখালী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা–কর্মী অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে আনুষ্ঠানিকভাবে রামপালে নিয়ে আসে। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, রবিউল ইসলামের আগমনে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রচারণা আরও বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers