সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মো: জাকির হোসেনের নির্বাচনী জনসভা

চুলকাটিতে বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মো: জাকির হোসেনের নির্বাচনী জনসভা

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো: শেখ জাকির হোসেনের নির্বাচনী জনসভা ও প্রচারণা সভা শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে ধানের শীষ প্রতীক জনসভায় অংশ নেন। ৮নং খানপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: বাবুল ফকিরের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীরমুক্তিযেদ্ধা মোজাফ্ফর রহমান আলম, সাবেক জেলা জজ আদালতের বিচারক শেখ জালাল উদ্দিন, জেলা যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজা উদ্দিন সুজন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, এ্যাডভোকেট এপিপি মো: মনিরুজ্জামান মনি, সদর থানার সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন যুবদল নেতা খান মোহাম্মাদ আলী প্রমূখ। উক্ত জনসভায় প্রধান অথিতি সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো: শেখ জাকির হোসেন বলেন, বাগেরহাট-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিলো। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিব, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট চান ও শান্তিপূর্ণ গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও জনসভা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে। সভায় খানপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers