সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফি

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফি

বাগেরহাট প্রতিনিধি ঃ
মহিলাদল নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট ২ আসন (বাগেরহাট সদর ও কচুয়) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩নং গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোসাঃ মেঘনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ সভাপতি শিরিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি বাসারাত হালদার, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ কর্মসূচিতে সদর উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers