শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ও এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আশরাফ ঢালী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিমল দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ’সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থী ও বিদ্যালয়ের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শেখ মনিরুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক ও মূল্যবান বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers