সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ঐতিহ্যবাহী শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২০ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দাতা সদস্য সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দাতা সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা অধ্যক্ষ মাওলানা শেখ অলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আইয়ূব হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ রেজিষ্টার ফাহাদ আহম্মেদ মোমতাজী। সম্মেলনে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মাদরাসা সভাপতি আলহাজ্ব এম. ডি. আব্দুস সালাম। অনুষ্ঠানে মাদ্রাসার দাতা সদস্যবৃন্দ, অভিভাবক, সাংবাদিক শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সম্মেলনকে সফল করেন। সম্মেলনে মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রম পর্যালোচনা, দাতা সদস্যদের ভূমিকা ও সহযোগিতা, পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers