সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষী বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলাবিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন,খান মনিরুল উসলাম, কাজী খায়রুলজ্জামান শিপন,ইঞ্জিনিয়ার মাসুদ রানা পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। এর আগে তিনি যতবার নির্বাচন করেছিলেন। কোন নির্বাচনে তিনি হারেননি। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি। এ সময় তিনি আরো বলেন, এখানে যারা উপস্থিত আছেন আমি সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers