শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
প্রশাসনের অন্তরালে চুলকাটিতে কাগজ পত্রবিহীন গো-খাদ্য কারখানা, সাংবাদিকদের হুমকি-ধামকি প্রোপ্রাইটারের

প্রশাসনের অন্তরালে চুলকাটিতে কাগজ পত্রবিহীন গো-খাদ্য কারখানা, সাংবাদিকদের হুমকি-ধামকি প্রোপ্রাইটারের

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের চুলকাটি বাজার এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশে প্রয়োজনীয় কোনো লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই ‘চুলকাটি সাইলেজ ঘর’ নামে একটি গো-খাদ্য (ভুট্টার সাইলেজ) তৈরির কারখানা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারখানাটির প্রোপ্রাইটর শেখ ইব্রাহিম। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো সরকারি অনুমোদন, পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স বা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নথি ছাড়াই সাইলেজ উৎপাদন করছে এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে ঘটনাস্থলে যান কয়েকজন স্থানীয় সাংবাদিক। তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কারখানার মালিক শেখ ইব্রাহিম বিভিন্নভাবে হুমকি–ধামকি ও অশোভন আচরণ করেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। কারখানার কার্যক্রম সম্পর্কে জানতে কারখানার সঙ্গে যুক্ত গবাদিপশুর চিকিৎসক ইনামুল হকের কাছে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই পরীক্ষা মূলকভাবে ভুট্টার সাইলেজ তৈরি করা হচ্ছে, সাংবাদিকদের ‘ম্যানেজ’ করারও চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রাণি সম্পদ অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন গো-খাদ্য উৎপাদন বা সাইলেজ তৈরির ক্ষেত্রে লাইসেন্স, মান নিয়ন্ত্রণ সনদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। কাগজপত্র ছাড়া উৎপাদন করা সম্পূর্ণ অবৈধ। অভিযোগ পেলে বা তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” বাগেরহাট জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, লাইসেন্স বিহীন, মাননিয়ন্ত্রণহীন পশুখাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্যও ঝুকিপূর্ণ। প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লাইসেন্স ছাড়া এই ধরনের কারখানা পরিচালনা করলে,পশুখাদ্যের মান নিয়ে প্রশ্ন ওঠে গবাদিপশু অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে, সাধারণ খামারিদের ক্ষতির মুখে পড়তে হয় তারা অবৈধ কারখানাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers