শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
গভীর নলকূপ, ঘর নির্মাণ ও ফ্রি চিকিৎসা সেবায় প্রশংসিত লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

গভীর নলকূপ, ঘর নির্মাণ ও ফ্রি চিকিৎসা সেবায় প্রশংসিত লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
গভীর নলকূপ স্থাপন, ঘর নির্মাণ, সাঁকো তৈরি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রামপাল–মোংলা অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। দীর্ঘদিনের মানবিক উদ্যোগ ও সাহসী নেতৃত্বের কারণে তিনি এলাকায় “জাদুকরী নেতা”, “মানবিক পুরুষ” ও “রাজপথের রাজা” হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-২ (রামপাল–মোংলা–ফকিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। ২০০৯ সাল থেকে আট সহস্রাধিক মানুষের চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করেছেন তিনি। মোংলার বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তাফিজ ও শিশু রোকাইয়ার চোখের অপারেশন করিয়েও তিনি ব্যাপক আলোচনায় আসেন।  হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য তিনি শিক্ষা সহায়তা প্রদানসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।  সম্প্রতি গিলাতলা বাজারসংলগ্ন ঋষিপল্লীর ২৫টি পরিবারের জন্য গভীর নলকূপ, ভাগার দীপালি রানী শীলের পরিবারকে নতুন ঘর, এবং ভোজপতিয়া–পেড়িখালী এলাকায় দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন তিনি। মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকেও দ্রুত সহায়তা করেছেন।  বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আইনি সহায়তা, খাদ্য ও আর্থিক সহায়তা, এবং দুর্যোগের সময় নিজ হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কারণে তিনি দলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি নিয়মিত মাঠে আছেন—লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লায়ন ড. ফরিদুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা। বিএনপি নেতাকর্মীরাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার হাতে ধানের শীষ প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছেন। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের পাশে থাকা। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের সহায়তায় মানুষের জীবনমান উন্নত করা। দুর্যোগকালীন সময়ে এবং সংকটের সময়ে সাধারণ মানুষ যেন সহযোগিতা পায়, সেটাই আমার প্রাধান্য। আমি সবসময় জনগণের সঙ্গে থাকতে চাই এবং তাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ চালিয়ে যাব। আসন্ন নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেন, আমি তাদের আশা ও আস্থা পূরণে নিঃস্বার্থভাবে কাজ করব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers