সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে বিদুৎতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিক নিহত

বাগেরহাটের ফকিরহাটে বিদুৎতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিক নিহত

চুলকাটি  প্রতিনিধি
ফকিরহাটে বৈদ্যুতিক পুলে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার পিলজংগ সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাটের কাড়াপাড়ার সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎ শ্রমিক সবুজ সরদার উপজেলার সুকদাড়া এলাকায় বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধিন চালু বিদ্যুতের একটি খুটিতে কাজ করছিলেন। এমন সময় তিনি বিদ]তাহিত হয়ে তারে ঝুলে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুইঘন্টা চেষ্টার পর তাকে নিচে নামাতে সক্ষম হন। ওই শ্রমিক সামি এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের একজন র্কর্মী ছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, এটি বাগেরহাট পল্লী বিদ্যুতের সদর দপ্তরের কাজ। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার আব্দুল আলিম শেখ, সজিব শেখসহ ফায়ার সার্ভিসের চৌকস একটি দল প্রায় দুইঘন্টা চেষ্টার পর বিদ্যুতের খুটির উপর থেকে মরদেহ নামানো হয়েছে। তবে কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের কোন শ্রমিক বিদ্যুৎতের কাজ করার পূর্বে আমাদের অবগত করার কথা। কারন যে বিদ্যুৎ সময়টুকু সময় কাজ করবেন। সে সময়টুকু ফিডার থেকে বিদ লাইন বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে এদিন আমাদের না জানিয়ে শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers