সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রামপাল, বাগেরহাটের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে রবি মৌসুমে মোট ৪৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে—গম: ১০ জনসরিষা: ১০০ জনসূর্যমুখী (হাইব্রিড/ওপি): ৬০ জনমুগ: ২০০ জনখেসারী: ৬০ জন প্রত্যেক কৃষককে ফসলভিত্তিক  পরিমাণে বীজ ও সার প্রদান করা হয়ঃগম: বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিসরিষা: বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিসূর্যমুখী: বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিখেসারী: বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজিমুগ: বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি
উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, “সরকার কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তা কৃষকদের রবি মৌসুমে ফসল চাষে উৎসাহিত করবে।” অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers