সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা — অপরিসীম রামপালে ড. শেখ ফরিদুল ইসলাম

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা — অপরিসীম রামপালে ড. শেখ ফরিদুল ইসলাম

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার রামপাল উপজেলা অডিটোরিয়ামে গত বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ও  মাদকের বিরুদ্ধে ইমামদের ভূমিকা অপরিসীম। ধর্মীয় নেতারা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা মসজিদের মিম্বর থেকে নিয়মিতভাবে মানুষকে নৈতিকতা, আত্মসংযম ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা মানুষকে ন্যায়ের পথে, আদর্শ জীবনের পথে নিয়ে যেতে পারেন। সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে, ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানাই।” সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers