শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আজ নিউ ইয়র্কে ফাহিমের জানাজা, সাংবাদিকদের যাওয়া নিষেধ

আজ নিউ ইয়র্কে ফাহিমের জানাজা, সাংবাদিকদের যাওয়া নিষেধ

চুলকাঠি ডেস্ক :  রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের জানাজা আজ। করোনাভাইরাসের কারণে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। এমনকি সাংবাদিকদেরও সেখানে উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। আজ রবিবার নিউ ইয়র্ক সময় দুপুর ১২টায় জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন। এদিকে ফাহিম সালেহর জানাজা ও সমাহিত করার আয়োজনে সাংবাদিকদের উপস্থিতির অনুমোদন নেই। আইনশৃখংলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেয়া উপদেশ পালন করছেন ফাহিমের পরিবার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers