সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপির কেন্দ্রীয় নেতা চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়: সাংবাদিক হায়াত উদ্দিনের হত্যার আসামীদের শাস্তির দাবী

বিএনপির কেন্দ্রীয় নেতা চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়: সাংবাদিক হায়াত উদ্দিনের হত্যার আসামীদের শাস্তির দাবী

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার আসামীদের উপযুক্ত শাস্তির দাবী জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্ত্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জননেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টার সময় প্রসক্লাব হলরুমে চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মত বিনিময় সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন শাওন, মিজানুর রহমান মিঠু, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, মজনু শেখ, সাকিব হাসান জনি, মুরাদ শেখ, রুম্মান মাহমুদ শৈশব প্রমুখ। কৃষিবিদ শামিমুর রহমান শামীম জানান, সাংবাদিকদের কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পারিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। স্বৈরাচারের দোসররা বিএনপির নামে মিথ্যা অপপ্রচার ও অপোগুন্ডা না ছাড়াতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বিএনপি’র বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি’র নীতি আদর্শ রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোন সম্পর্ক নেই,সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের, ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা সকল দুর্নীতি অপকর্ম প্রতিনিয়ত খবরের পাতায় তুলে ধরেন এই জন্য গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং মানুষ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers