শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক

রামপাল প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে তুলে ধরেন ৩১ দফা সমূহ। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে ভেঁড়ী বাঁধ নির্মাণ করতে হবে। তিনি আরো বলেন, তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে।  এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মোঃ জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মোঃ মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মোঃ জিয়া, সোহেল বাবু, মোঃ গোলাম ও ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers