সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সাবেক আ.লীগ নেতা ইউপি সদস্য অরূপের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

রামপালে সাবেক আ.লীগ নেতা ইউপি সদস্য অরূপের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য কবরী কীর্তুনীয়া রামপাল থানায় প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছেন। টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ওই ইউপি সদস্য পলাতক থাকায় হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের সাবেক আ.লীগ সদস্য ও ৫নং ওয়ার্ডের অমৃত কির্ত্তুনীয়ার ছেলে ইউপি সদস্য অরূপ কির্তুনীয়া ও তার স্ত্রী চম্পা কির্ত্তুনীয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল বুঝিয়ে হতদরিদ্র ওই নারীকে দিয়ে গত প্রায় ৬ মাস পূর্বে আরআরএফ এনজিও রামপাল শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এভাবে বাদাবন এনজিও হুড়কা শাখা থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করেন ওই নারী। সর্বমোট ৮০ হাজার টাকা ধরেই ইউপি সদস্য অরূপ কির্ত্তুনীয়া তার ব্যক্তিগত কাজের কথা বলে কবরীর কাছ থেকে নিয়ে নেন ওই ইউপি সদস্য। কথা ছিল ওই দুইটি এনজিওর টাকা সুদসহ সমস্ত কিস্তি পরিশোধ করবেন। কিন্তু প্রাথমিকভাবে ২/৩ টি কিস্তি পরিশোধ করে আর কোন কিস্তি পরিশোধ না করে হটাৎ তার বৌকে নিয়ে পালিয়ে যান। খোঁজখবর নিয়ে জানা যায়, দেনার দায়ে জর্জরিত হয়ে অনেকদিন পূর্বে ওই দম্পতি বাড়ি ছেড়ে পালিয়ে। টাকা নেওয়ার বিষয়টি তার পিতা অমৃত কির্ত্তুনীয়াকে অবহিত করা হলেও কোনো কর্ণপাত করেননি তিনি। এদিকে এনজিও থেকে বারবার তাগিদ দিলেও কিস্তি পরিশোধ করতে পারছেনা ভুক্তভোগী। ইতিমধ্যে আরআরএফ এনজিও থেকে বকেয়া টাকা পরিশোধ করতে নোটিশও দিয়েছে ভুক্তভোগী কবরীকে। বর্তমানে মোটা অংকের টাকা পরিশোধের চাপে দিশেহারা হয়ে পড়েছে হতদরিদ্র ওই পরিবারটি।
এ বিষয়ে অভিযুক্ত আ.লীগ নেতা ও ইউপি সদস্য অরূপ কির্ত্তুনীয়ার ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়ারা জানায়, এভাবে সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা নিয়ে ফূর্তি ও অনলাইন জুয়া খেলে ফতুর হওয়ার কারণে টাকা দিতে না পারায় চম্পট দেয় অরূপ। এ ছাড়াও নারী ঘটিত সমস্যার কারণেও সে বেশ আলোচিত। অভিযোগের বিষয়ে রামপাল থানার দারগা হারুনের সাথে কথা হলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পলাতক থাকায় আইনগত ব্যাবস্থা নিতে বিলম্ব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers