শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শিক্ষার কোন বিকল্প নেই : অভিভাবক সমাবেশে শেখ হাসান আল মামুন বাপ্পি

শিক্ষার কোন বিকল্প নেই : অভিভাবক সমাবেশে শেখ হাসান আল মামুন বাপ্পি

নিজস্ব প্রতিবেদক

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আপনারা যেভাবে গড়ে তুলবেন তারা আগামীতে সেই ভাবেই গড়ে উঠবে। এই শিশুরা এই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে অভিভাবকদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাগেরহাট সদরের ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ আলী এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারি শিক্ষক আনন্দ কুন্ডু, শুক্লা সাহা, সাংবাদিক তরিকুল মোল্লা’সহ বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের সর্বোত্তক সহযোগিতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসান আল মামুন বাপ্পি-কে সম্মাননা স্মারক প্রদান করেন।

শেখ হাসান আল মামুন বাপ্পি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। আগামী দিনে শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের বাস্তবমুখী শিক্ষা প্রদানের আহ্বান জানান।

শিক্ষক সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers