ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশের চাকুরী জিবনে অবসরের শেষ কার্য দিবসের বিদ্যালয়ের মিলায়তনে সোমবার বেলা ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক নাজমুল হাসান, তিনি দীর্ঘ দিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসার পর তিনি অবসরে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন, এএকাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আসাদুজ্জামান, এসময় বক্তব্য দেন প্রাক্তন ছাত্র ডাক্তার আকরাম হোসেন উপস্হাপনায় ছিলেন শিক্ষক মাওলানা কবির হোসেন এছাড়া বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই তাঁর কর্ম জীবনের অবদান স্মরণ করে আবেগঘন পরিবেশে তাঁকে সংবর্ধনা জানায়। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা বলেন, “বিধান স্যার আমাদের প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর শূন্যতা আমরা সহজে পূরণ করতে পারব না শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply