সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারী এস. এম. ফরহাদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টায় রামপাল প্রেসক্লাবের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে ফরহাদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে আধা-সরকারি একটি সংস্থায় স্বাস্থ্য সহকারী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া গিলাতলা বাজারে সাধারণ রোগীদের পরামর্শ দিয়ে আসছিলেন। তবে তিনি কোনো জটিল বা গুরুতর রোগীর চিকিৎসা করেননি এবং নিজেকে কখনো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হিসেবে পরিচয় দেননি। তিনি অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল তাকে ভুলভাবে উপস্থাপন করে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রচার করেছে। তিনি সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান জানান।
Leave a Reply