সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রামপালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠনে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ঝনঝনিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীর এই পুরস্কার বিতরণ করা হয়। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরষ্কার বিতরণ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। হুড়কাসীতানাথমাধ্যমিকবিদ্যালয়েরসহকারীশিক্ষকশেখআব্দুলখালেকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপার ভাইজার পুষ্পেন সরকার, খাঁনজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. ফরহাদ হোসেন, পেড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শংকর কুমার শিকদার, শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যাক্ষ মো. ওয়ালিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মো. মহববত আলী, মো. লুৎফর রহমান প্রমূখ। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, দাবা, হাডুডু ও সাতার প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণে প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি বলেন, মানবিক মূল্যবোধে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মাদক ও অনলাইন জুয়া আমাদের শিশুদের ভবিষ্যৎ বিপন্ন করে দিচ্ছে। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও হাতের কাজ শেখা জরুরি। আমরা বিশ্বাস করি আগামীতে কেউনা কেউ জাতীয় দলে নাম লেখাতে সক্ষম হবে।খেলার ফাইনাল ম্যাচে আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers