শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে হামলা-মামলা করে হয়রানির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সগুনা গ্রামের বাসিন্দা পুলক কুমার পাল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার ফয়লাহাটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তাদের পিতা মৃত নিশিকান্ত পাল জীবিত থাকাকালে স্বেচ্ছায় একটি দানপত্র দলিলের মাধ্যমে জমি হস্তান্তর করেন। পুলক কুমার পাল জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল (দলিল নং ৬০৩/১৮) রামপাল সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে তার পিতা ৯৪ নং সগুনা মৌজার বিআরএস ২৩০, ২০, ১৯১ খতিয়ানভুক্ত ০.৯৫ একর এবং ৯৩ নং পিত্তে মৌজার বিআরএস ১৯২ খতিয়ানভুক্ত ৬১১ দাগের ০.২৫ একরসহ মোট ১.২০ একর জমি তাকে ও তার পৌত্র আকাশ কুমার পালের নামে দানপত্র দলিল করেন। কিন্তু ওই জমি নিজের দাবি করে তার ছোট ভাই প্রশান্ত কুমার পাল বিভিন্ন সময় অফিস-আদালত ও থানা-পুলিশে অভিযোগ করে হয়রানি করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। খারাপ লোকের প্ররোচনায় প্রশান্ত কুমার পাল যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করে পুলক কুমার পাল প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে পুলক কুমার পালের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers