রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে দুইটি ইউনিয়নের ১০টি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় ও ওয়াস ইগনিশনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষিত গ্রামগুলো হলো—বাঁশতলী রাজনগর ও হুড়কা ইউনিয়নের কাকড়াবুনিয়া, শ্রীফলতলা, গজগজিয়া, মালিডাঙ্গা, গাজীখালী, ছোট নবাবপুর, পূর্ব গিলাতলা, তালবুনিয়া, কালিকাপ্রসাদ ও কালেখারবেড়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল সভাপতি এম এ সবুর রানা, হেলথ ও নিউট্রিশন স্পেশালিস্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিস্ট সৈয়দ ইস্তিয়াক প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা, ইশিতা বৈরাগী, পার্থ সারথি দেব, রাফায়েল রায়, পল্টন বিশ্বাস, মৃদুলা সরকার, প্রতিমা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, এ ঘোষণার মাধ্যমে গ্রামগুলোকে টেকসই পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব উন্নয়নের উদাহরণ হিসেবে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply