শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবনাথ কৃষ্ণ প্রসাদ কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ, সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, ঝরনা শিকদার, শেখ মনিরুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেবনাথ কৃষ্ণ প্রসাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস।

বিদায়ী শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মামুন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তার প্রিয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

দেবনাথ কৃষ্ণ প্রসাদ ১৯৯০ সালের ৬ আগস্ট মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers