শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২

চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আবাসন কেন্দ্রের মসজিদের মুয়াজ্জিন ছুরির আঘাতে মারাত্মক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুত্রবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮ ঘটিকার সময় খানপুর ইউনিয়নের ভট্ট আবাসন কেন্দ্রে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। জানা যায়, আবাসন কেন্দ্রে নিজ বাড়ির সামনে স্থানীয় আনিচ মোড়লের স্ত্রী রিনা বেগম (৩০) সাথে স্থানীয় মৃত নুরুর ছেলে আরিফ (৩০) এর কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফ রিনা বেগমকে রড দিয়ে মারধর করে। বিষয়টি দেখে তার স্বামী আনিচ মোড়ল (৪০) ছুটে এলে তার পেটে ছুরি মেরে তাকে পাশের খালে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমান সে ও তার স্ত্রী উভয় খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, আরিফ একজন মাদকাসক্ত। মাদকসহ একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers