সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ ধামাচাপার চেষ্টা

রামপালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ ধামাচাপার চেষ্টা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক অলিউর রহমানের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রী (১০) কেয় হেনস্তা, ভয়ভীতি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক মল্লিক মাহফুজুর রহমান প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে তদন্ত ভিন্নখাতে নিতে ওই শিক্ষক দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে জানা গেছে, ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়া মল্লিক মাহফুজুর রহমানের মেয়ে। ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান ওই শিক্ষক অলিয়ার রহমান। সেখানে তার কাছে প্রাইভেট পড়ার জন্য ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ পর্যায়ে দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মাঝে মাঝে আক্রোশ মুলকভাবে ওই ছাত্রীকে স্কেল দিয়ে প্রহর করে আহত করে। এই ঘটনার প্রতিকার চেয়ে প্রাথমিক ভাবে প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে জানান। প্রধান শিক্ষক কোন প্রতিকার না করায় সহ শিক্ষক অলিয়ার আরো বেপরোয়া হয়ে ওঠেন। তিনি ওই ছাত্রীকে আবারো মারপিটসহ অপমান করেন। এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এখন শিক্ষককে দেখলে ভয়ে ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমন অবস্থায় মানসিক বিপর্যয়ে পড়েছে ওই পরিবারটি। তারা প্রতিকারের আশায় অপেক্ষা করছেন। ওই শিক্ষকের বিরুদ্ধ ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব নিয়ে যতবার অভিযোগ হয়েছে, ততবারই তিনি ম্যানেজ করে পার পেয়ে গেছেন। এ বিষয়ে ছাত্রীর পিতা মাহফুজুর রহমানের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক অলিউর মাফ চেয়েছেন। অভিযুক্ত শিক্ষক অলিউর সকল অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদকসহ অন্য সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করেন। অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তার নির্দেশনায় অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। কিছু অসংগতি পাওয়া গেছে। প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলমান আছে। ইতিমধ্যে ওই শিক্ষক বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছে বলে স্বীকার করেন এই কর্মকর্তা। তিনি আরো বলেন অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers