সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি তুহিন, সম্পাদক বাবু

রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি তুহিন, সম্পাদক বাবু

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
উৎসবমুখর পরিবেশে রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) উপজেলার কাউন্সিলরের সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘ দুই যুগ পরে দলীয় কাউন্সিলরদের প্রত্যাক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন তৃণমূল বিএনপি। অধিবেশনের শুরুতে প্রধান অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রধান বক্তার বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বিএনপির জাতীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান, জাতীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জাতীয় কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানি, জাতীয় কমিটির সদস্য এডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহান।সভা সঞ্চালনা করেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপিসহ রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। কাউন্সিলের দ্বিতীয়ার্ধ ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ১০ টি ইউনিয়নের ৭১০ জান কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিন জন,  সাংগঠনিক সম্পাদক পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে   সভাপতি নির্বাচিত হন শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আলতাফ হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মাসুদুর রহমান পিয়াল ও মো. আল আমিন হাওলাদার। নির্বাচন পরিচালনা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম গোরাসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers