বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
‎বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে হরতাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত  

‎বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে হরতাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত  

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক 
‎বাগেরহাট জেলার  সংসদীয় ৪ টি  আসনের ১টি  আসনকে বিলুপ্তি করে ৩ টি আসন করার প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  কর্মসূচি পালিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
‎আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টায় সময় পূর্ব ঘোষিত হরতাল অবরোধ  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাটাখালি চত্বরে বক্তব্য রাখেন  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন, , বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম সমাদ্দার, বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য সচিব,শেখ মুহাম্মদ ইউনুস,জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ প্রমূখ। এ সময় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম  বলেন, বাগেরহাটের সকল স্কুল কলেজ বেসরকারি সরকারি  প্রতিষ্টান  দোকানপাট বন্ধ রাখার আহ্বান করা হয়েছে।  বাগেরহাটের ৪টি আসন পূর্ণবহালের ডাকে সাধারণ জনগণ  সাড়া দিয়েছে। এসময় বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক  এম এ সালাম  ব্যক্ত কন্ঠে  হুশিয়ারি করে বলেন  আগামী ২৫ আগষ্ট নির্বাচন কমিশনের শুনানীতে যদি বাগেরহাটের ৪ আসন পূনঃবহাল করা না হলে  বাংলাদেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ বলেন এটা কোন দলীয় কর্মসূচি নয় এটা বাগেরহাটবাসির প্রাণের দাবি খাজা খান জাহান আলী  পটভূমির চারটি আসন ফিরে পেতে আমাদের এই অবরোধ হরতাল কর্মসূচি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে তিনি বলেন। কয়েকজন পথচারী ও হরতাল অবরোধকারীদের কাছ থেকে জানা যায়  এই হরতাল অবরোধে মহাসড়কের শত শত গাড়ি আটকা পড়ায় পথচারী সীমাহীন দুর্ভোগে পড়েছে। বাগেরহাট জেলা ব্যাপী হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সকল শ্রেণির পেশাজীবি ট্রাক, বাস, লরি চালকরা স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে অংশ গ্রহণ করে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন।  পথচারী তরিকুল বলেন নির্বাচন কমিশনারের উচিত বাগেরহাটবাসীর যৌক্তিক দাবি  আলোচনা সাপেক্ষে সমাধান করে । তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাগব হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers