বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটের ৪টি আসন কেটে ‎৩টি করার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচী পালিত 

বাগেরহাটের ৪টি আসন কেটে ‎৩টি করার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচী পালিত 

‎বাগেরহাট প্রতিনিধি

‎‎বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন থেকে কেটে ৩টি করার প্রতিবাদে খুলনা-মংলা ও মাওয়া-খুলনা মহাসড়কের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সড়ক অবরোধের কারণে সকাল থেকে রাস্তায় হাজার হাজার যানবাহন আটকে রয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

‎অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সর্বদলীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, ওয়াজিয়ার রহমান, নাসির আহমেদ মালেক, হাফিজুর রহমান’সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী রবিবার (২৪শে আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট জেলায় হরতাল, মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। ঐদিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন যদি বাগেরহাটের ৪টি আসন পুনর্বহল না করে তাহলে বাগেরহাট অচল কর্মসূচী গ্রহন করার ঘোষনা দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ার দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers