শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে চোরাইকৃত ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ও আটক ৩

বাগেরহাটে চোরাইকৃত ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ও আটক ৩

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে স্বর্ণসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ আগস্ট ভোর রাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্স দোকানে গ্রাইন্ডার মেশিন দিয়ে সিন্দুক কেটে প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ৮ আগস্ট দোকান মালিক তাপস মন্ডল থানায় মামলা করলে (মামলা নং-৩) তদন্তে নেমে পুলিশ চিতলমারীর আড়ূয়াবর্নী গ্রামের এমদাদুল খান (৩৮) ও চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু, শিবপুর গ্রামের সুব্র বসুকে চোরাই স্বর্ণসহ আটক করে ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করেছে পুলিশ।  চিতলমারী থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, মামলা হওয়ার চার ঘন্টার ভিতরে চিতলমারী থানা পুলিশের একটি টিম তিনজনকে আটক করতে সক্ষম হয়। আসামিদের স্বীকারোক্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যারা অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers