শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে পুড়ল ছিন্নমূল পরিবারের স্বপ্ন

রামপালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে পুড়ল ছিন্নমূল পরিবারের স্বপ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতারা
মপালের বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তের অগ্নিসংযোগে গোয়ালসহ গরু, ছাগল মুরগী পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযোগে জানা গেছে, সোমবার (৪ আগষ্ট) রাত অনুমান ১ টা থেকে ২ টার মধ্যে ফল বিক্রেতা রফিকুল ইসলামের গোয়ালঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে রফিকুলের একটি গাভীন গরু, দুইটি ছাগল ও ২০ টি মুরগী পুড়ে মারা যায়। এতে রফিকুলের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। রাতের আধারে কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে সেটি সে বুঝতে পারছেন না। তবে ওই গোয়ালে বিদ্যুতের কোন সংযোগ দেয়া ছিল না। তার ধারনা শত্রুতা করে রাতের আধারে আগুন লাগাতে পারে দুর্বৃত্তরা। আয়ের উৎস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ছিন্নমূল ওই পরিবারটি। তারা সরকারের সাহায্য কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers