শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জুলাই গণঅভ্যুত্থান দিবস বাগেরহাটে বিজয় র‌্যালি, আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস বাগেরহাটে বিজয় র‌্যালি, আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি ঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে বিজয় র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যেদিয়ে দিনে কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের স্মরনে নিরাবতা পালন, তাদের রুহের মাগফেরত কামনা করে, শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় ছাত্রশিবিরের আয়োজনে রেলরোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দশানী গিয়ে আলোজনা সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসও শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে। এছাড়া জেলা বিএনপি, জেলা জামায়াত, ইসলামী আন্দোলনও পৃথক ভাবে শোভাযাত্র বের করে। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলেও এই আন্দোলনের শেষ দিকে সন্তানদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোতে নেমে এসেছিলেন অভিভাবকরাও। বক্তারা আরো বলেন, আন্দোলনটি তখন শুধু আর শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ছড়িয়ে পড়ে অফিসগামী বাবা ও গৃহিণী মায়েদের মধ্যেও। অভিভাবকদের বেশির ভাগই সন্তানের নিরাপত্তার কথা ভেবে ঘরের বাইরে বেরিয়ে এলেও আন্দোলনের শেষের দিকে সন্তানের সঙ্গে স্লোগানে গলা মেলান বাবা-মায়েরাও।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers